Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১২৬

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেনঃ আমার ভাই আমার জন্য তার সম্পদের এক অংশ ওয়াসীয়ত করেছিলেন। তারপর আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে আমি সাক্ষাত করে বললামঃ আমার ভাই আমার জন্য তার সম্পদের এক অংশ ওয়াসীয়ত করেছে। এ সম্পদ কোথায় ব্যয় করা আপনি আমার জন্য ভাল মনে করেন? ফকীরদের খাতে না মিসকীনদের জন্য না আল্লাহর পথের মুজাহিদদের জন্য? তিনি বললেনঃ আমি হলে মুজাহিদীনের সমপর্যায়ের কাউকে মনে করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছিঃ যে ব্যক্তি মৃত্যুর সময় গোলাম আযাদ করে সে হল ঐ ব্যক্তির মত যে পেট ভরে খাওয়ার পর হাদিয়া দেয়।

ছবি বানান