Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১২৭

প্রায় ২ মিনিট · ১৭৫ শব্দ

বারীরা রাদিয়াল্লাহু আনহা তার কিতাবাত চুক্তির (অর্থের বিনিময়) বিষয়ে সাহায্যের জন্য আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর কাছে এসেছিলেন। আর তিনি তার কিতাবাত চুক্তির কোন কিছুই আদায় করেন নাই। আয়িশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেনঃ তোমার মালিকের কাছে যাও। তারা যদি পছন্দ করে যে তোমার পক্ষ থেকে আমি কিতাবাত চুক্তির অর্থ আদায় করে দিব আর ওয়ালা স্বত্ব হবে আমার তবে আমি তা করতে প্রস্তুত আছি। বারীরা রাদিয়াল্লাহু আনহা তার মালিকের নিকট এ কথা আলোচনা করেন। কিন্তু তারা তাতে অস্বীকৃতি জানায় এবং বলে তিনি (আয়িশা রাদিয়াল্লাহু আনহা) ইচ্ছে করলে ছাওয়াবের আশায় তোমাকে সাহায্য করতে পারেন কিন্তু তোমার ওয়ালা স্বত্ব থাকবে আমাদের। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উত্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তাকে কিনে নিয়ে আযাদ করে দাও। কেননা, যে আযাদ করবে তারই হবে ওয়ালা স্বত্ব।। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়ে বললেনঃ কি হলো সম্প্রদায় গুলোর এমন সব শর্ত তারা করে যেগুলোর কোন উল্লেখ আল্লাহর কিতাবে নাই। কেউ যদি এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নাই তবে একশ শর্ত করলেও কিছু হবে না।

ছবি বানান