Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৩০

প্রায় ২ মিনিট · ১৬৫ শব্দ

তিনি বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের ভাষণ দিয়েছিলেন। তিনি বলেনঃ আল্লাহর কিতাব এবং উটের বয়স বিবরণী ও জখম সম্পর্কিত বিভিন্ন আহকাম সম্বলিত এই পুস্তিকাটি ছাড়া আরো কিছু আমার কাছে আছে যা আমি পাঠ করি এমন কথা যদি কেউ বলে তবে সে অবশ্যই মিথ্যা বলছে। তিনি আরো বলেনঃ এতে (পুস্তিকাটিতে) আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আয়র ও ছায়রের মধ্যবর্তী স্থানটুকু মদীনার হারাম হিসাবে গণ্য। এখানে যে ব্যক্তি কোন বিদায়াত কর্ম সংঘটিত করবে বা কোন বিদআতীকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ, ফিরিশতা ও সকল মানুষের লা’নত। আল্লাহ তা’আলা কিয়ামতের দিন তার ফরয ও নফল কোন ইবাদতই কবুল করবেন না। কেউ যদি পিতা ছাড়া অন্য কারো দিকে কারো প্রতি পিতৃত্বের দাবী করে বা স্বীয় মাওলা ছাড়া অন্য কারো প্রতি ওয়ালার সম্পর্ক আরোপ করে তার উপর আল্লাহ, ফিরিশতা ও সকল মানুষের লা’নত। তার ফরয বা নফল কোন ইবাদতই কবুল করা হবে না। মুসলিমদের যিম্মা প্রদান এক বরাবর। সবচেয়ে নিকৃষ্ট জনের প্রদত্ত যিম্মা রক্ষায়ও প্রয়াস চালানো হবে।

ছবি বানান