Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৩১

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি বলেনঃ ফাযারা গোত্রের জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ, আমার স্ত্রী একটি কাল বাচ্চা জন্ম দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার কি উট আছে? সে বললঃ হ্যাঁ, তিনি বললেনঃ এগুলোর রং কি? সে বললঃ লাল। তিনি বললেনঃ এগুলোর মাঝে কোনটি মেটে কাল মিশ্রিত রঙ্গের আছে কি? সে বললঃ হ্যাঁ, এতে মেটে কাল রঙ্গের তো আছে। তিনি বললেনঃ কোত্থেকে তা এলো? সে বললঃ রগের টানে হয়তো এসেছে। তিনি বললেনঃ তোমার ছেলেটিরও হয়ত রগের টানে এ রঙ্গ এসেছে।

ছবি বানান