তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৩৭
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আদম (আঃ) ও মূসা (আঃ) বিতর্কে প্রবৃত্ত হন। মূসা (আঃ) বললেনঃ হে আদম আপনিই তো তিনি যাকে আল্লাহ তা’আলা স্বহস্তে সৃষ্টি করেছেন, আপনার মাঝে তিনি তাঁর রূহ ফুঁকেছেন আর আপনিই কারণ ঘটলেন মানুষের গুমরাহীর এবং তাদেরকে জান্নাত থেকে বহিস্কারের। আদম (আঃ) বললেনঃ আপনিই তো মূসা, আল্লাহ তা’আলা আপনাকে তাঁর সাথে কথোপকথনের জন্য নির্ধারিত করেছেন। আপনি এমন একটি কাজের জন্য আমাকে মালামাত করেছেন যা আসমান যমীন সৃষ্টির পূর্বেই তা করা আল্লাহ তা’আলা আমার জন্য লিখে রেখেছেন। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ পরিশেষে আদম (আঃ) তর্কে মূসা (আঃ)-এর উপর জয়ী হয়ে গেলেন।