তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৩৮
তিনি বলেন, উমার রাদিয়াল্লাহু আনহু একদিন বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, আপনি কি মনে করেন আমরা যে কাজ করি এগুলি কি নবঘঠিত বিষয় না কি এমন বিষয় যেগুলি সম্পর্কে আল্লাহ পূর্বেই ফায়সালা করে রেখেছেন? তিনি বললেনঃ হে ইবনুল খাত্তাব, এগুলো হলো এমন বিষয় যেগুলো সম্পর্কে ফায়সালা করে রাখা হয়েছে। আর প্রত্যেকের জন্য তার করনীয় সহজ করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি নেকবখতগণের অন্তর্ভুক্ত সে করে সৌভাগ্য জনক আমল আর যে ব্যক্তি বদবখতদের অন্তর্ভুক্ত সে করে দুর্ভাগ্য জনক আমল।