তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৩৯
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি একটি কাঠি দিয়ে যমীনে দাগ কাটছিলেন। হঠাৎ আকাশের দিকে তাঁর মাথা উঠালেন। এরপর বললেনঃ তোমাদের মাঝে এমন কেউ নেই যে, কার অবস্থান জাহান্নাম এবং কার অবস্থান জান্নাত লিপিবদ্ধ করে না রাখা হয়েছে। তাঁরা (সাহাবীগণ) বললেনঃ আমরা কি তবে ভরসা করে বসে থাকব ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেনঃ না, আমল করে যাও, যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য তদনুরূপ আমল সহজ করে দেওয়া হয়েছে।