তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৬১
উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন (বিদ্রোহীদের দ্বারা) ঘরে অবরুদ্ধ ছিলেন তখন একদিন উকি মেরে বলেছিলেনঃ তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, তোমরা কি জান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ এই তিন কারণে একটি ছাড়া মুসলিম ব্যক্তির খুন হালাল নয়- বিবাহিত হয়েও যদি যিনা করে বা ইসলাম গ্রহণের পর যদি মুরতাদ হয়ে যায় বা অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে আর সেজন্য তাকে হত্যা করা হয়। আল্লাহর কসম জাযেলী যুগে এবং ইসলামের পরও কখনো আমি যিনায় লিপ্ত হইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়আতের পর থেকে কখনো মুরতাদ হইনি আর আল্লাহ তাআলা যে প্রাণ-বধ হারাম করেছেন তা-ও আমি হত্যা করেনি। সুতরাং কি কারণে তোমরা আমাকে হত্যা করতে চাও?