তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৬২
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিদায় হজ্জের সময় লোকদের সম্বোধন করে বলতে শুনেছিঃ এটা কোন দিন? লোকেরা বললঃ আজ হজ্জে আকবারের দিন। তিনি বললেনঃ নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্ভ্রম পরস্পরের জন্য হারাম যেমন আজকের এ দিন ও এ শহর হারাম। শুনে রাখ, অপরাধী তার নাফসের উপরই অপরাধ করে থাকে; শুনে রাখ, অপরাধী তার সন্তানের উপর আর সন্তান তার জনকের উপর অপরাধ বর্তায় না। শুনে রাখ, তোমাদের এ শহরে আর কখনো শয়তানের ইবাদত করা হবে সে সম্পর্কে শয়তান অবশ্যই নিরাশ হয়ে গেছে। তবে যে সমস্ত কাজকে তোমরা খুবই ছোট বলে মনে করে থাক সে ধরণের কাজ অচিরেই তার আনুগত্য করা হবে। আর তাতেই সে সন্তুষ্ট হবে।