Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৮৯

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেন, সূর্য ডুবে যওয়ার সময় আমি মসজিদে এসে ঢুকলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপবিষ্ট ছিলেন। তিনি বললেনঃ হে আবূ যার, তুমি কি জান কোথায় যায় এই সূর্য? আমি বললামঃ আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ আল্লাহর হুকুমে সিজদার অনুমতি প্রার্থনার উদ্দেশ্যে এটি যায়। এরপর তাকে অনুমতি প্রদান করা হয় এবং তাকে যেন বলা হয়, যেদিক থেকে তুমি এসেছ সেদিক থেকেই তুমি উদিত হও। তারপর এটি পশ্চিম দিক থেকে উদিত হবে। আবূ যারর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেনঃوَذَلِكَ مُسْتَقَرٌ لَهَا আর এ হচ্ছে তার অবস্থান স্থল। বর্ণনাকারী বলেন, এ হল ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর কিরাআত।

ছবি বানান