তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৯০
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা থেকে জেগে উঠলেন, তখন তাঁর চেহারা লাল টকটকে হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন বার তিনি এটি পাঠ করলেন এবং বললেনঃ যে বিপথ ঘনিয়ে এসেছে তজ্জন্য দুর্ভাগ্য আরবের। দশ সংখ্যা দেখিয়ে অর্থাৎ তর্জ্জনী ও বৃদ্ধাঙ্গুলের সাথে লাগিয়ে একটি বৃত্ত করে ইশারা করে বললেনঃ ইয়া’জূয মা’জূজের প্রচীরের এতটুকু ফাঁকা হয়ে গেছে আজ। যায়নাব রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ, আমাদের মাঝে সালিহীনের (নেক ব্যাক্তি) অস্তিত্ব থাকা সত্ত্বেও কি আমাদের ধ্বংস করে দেওয়া হবে? তিনি বললেন, হ্যাঁ, যদি পাপকর্মের বিস্তার ঘটে।