তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২১৯
আহমদ ইবনুুা মানী (রহঃ) ..... ইযাযীদ ইবনুুূল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমি হজ্জে হাযির ছিলাম। তাঁর সঙ্গে মসজিদে খায়ফে ফজরের সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি যখন ফিরলেন তখন শেষ প্রান্তে দুই ব্যক্তিকে দেখতে পেলেন। এরা তাঁর সঙ্গে সালাত আদায় করেনি। তিনি বললেন এদেরকে আমার কাছে নিয়ে এস। তাদের নিায়ে আসা হল। তখন ভয়ে তাঁদের ঘাড়ের রগ পর্যন্ত কাঁপছিল। তিনি তাদের বললেন আমাদের সঙ্গে সালাত আদায় করতে তোমাদের কিসে বাধা দিল? তাঁরা বলল হে আল্লাহর রাসূল আমরা আমাদের অবস্থান স্থলে সালাত পড়ে নিয়েছিলাম। তিনি বললেন এরূপ করবে না। যদি তোমাদের অবস্থান স্থলে সালাত পড়ে মসজিদে জামা’আতে আস তবে তাদের সঙ্গে জামাআতে শরীক হয়ে যেও। তোমদের জন্য তা নফল হিসেবে গণ্য হবে।