Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২২০

প্রায় ১ মিনিট · ৫২ শব্দ

হান্নাদ ..... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায়ের পর জনৈক ব্যক্তি মসজিদে নবীতে এল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে এই ব্যক্তির সাথে ছওয়াব লাভের ব্যবসা করতে চাও? তখন এক ব্যক্তি উঠে দাঁড়াল এবং তাঁর সাথে সালাত আদায় করল।

ছবি বানান