তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২০৮
তিনি বলেন, আমি তোমাদের এমন একটি হাদীস শুনাচ্ছি যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে শুনেছি এবং আমার পরেও এমন কেউ তোমাদেরকে এই হাদীসটি রিওয়ায়াত করতে পারবে না যে সরাসরি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের আলামত হল, ইলম উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতার প্রকাশ ঘটবে, যিনা বিস্তার লাভ করবে, মদ্যপান করা হবে, নারীদের আধিক্য ঘটবে, পুরুষের সংখ্যা হ্রাস পাবে। এমনকি পঞ্চাশজন মহিলার মাত্র একজন তত্বাবধায়ক থাকবে।