তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২০৯
তিনি বলেন, আমরা কয়েকজন আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু-এর কাছে গেলাম এবং হাজ্জাজের পক্ষ থেকে যে যুলুম ও নিপিড়নের আমরা শিকার হচ্ছিলাম সে বিষয়ে তাঁর কাছে অভিযোগ করলাম। তিনি বললেনঃ তোমাদের রবের সাথে সাক্ষাত না হওয়া পর্যন্ত এমন কোন বছর যাবে না যারা চেয়ে পরবর্তী বছর আরো খারাপ না হবে। এ কথাটি আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে শুনেছি।