তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২২৭
তিনি বলে, আমি ইবন আমীরের মিম্বরের নীচে আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে বসেছিলাম। তিনি খুতবা দিচ্ছিলেন। তার পরনে ছিল হালকা পাতলা ধরণের পোশাক। তখন আবূ বিলাল (রহঃ) আমাকে বললেনঃ আমাদের আমীরের দিকে চেয়ে দেখ, ফাসিকদের অনুরূপ পোষাক পরেছেন। আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু বললেনঃ চুপ কর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি, যমীনে আল্লাহর নিযুক্ত সুলতানকে অপমান করবে আল্লাহ তাআলা তাকে লাঞ্চিত করবেন।