তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২২৮
তিনি বলেন, ’উমার রাদিয়াল্লাহু আনহু-কে বলা হল, আপনি যদি আপনার উত্তরাধিকারী কোন খলীফা মনোনীত করে যেতেন! তিনি বললেনঃ আমি যদি খেলাফতের ক্ষেত্রে উত্তরাধিকারী মনোনীত করি তবে (তা-ও বৈধ) আবূ বকর রাদিয়াল্লাহু আনহুও তো উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। আর যদি উত্তরাধিকারী হিসাবে কোন খলীফা মনোনীত না করি তবে (তা-ও ঠিক) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে খলীফা মনোনীত করে যাননি।