Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৩৭

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ নূহ (আঃ)-এর পর এমন কোন নবী আসেননি যিনি তাঁর কাওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। আর আমিও তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিচয় দিলেন এবং বললেনঃ আমাকে যারা দেখছে বা আমার কথা শুনেছে তাদের কেউ হয়ত তার দেখা পেতে পারে। সাহবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, সেদিন আমাদের অন্তরের অবস্থা কেমন থাকবে? তিনি বললেনঃ আজকের মত বা এর চেয়েও ভাল।

ছবি বানান