তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৩৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লোকদের মাঝে দাঁড়ালেন। তিনি আল্লাহ তাআলা যথোপযুক্ত প্রশংসা করলেন। এরপর দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন আর বললেনঃ আমি তার সম্পর্কে তোমাদের খুব সতর্ক করছি। এমন কোন নবী আসেননি যিনি তাঁর কাউমকে এ বিষয়ে সতর্ক করেননি। নূহ (আঃ)ও তাঁর কউমকে এর বিষয়ে সতর্ক করে গিয়েছেন। তবে আমি তার সম্পর্কে তোমাদের এমন একটি কথা বলছি যা অন্য কোন নবী তার কাউমকে বলেন নি, তোমরা জেনে রাখ সে হল কানা। অতচ আল্লাহ তো কানা নন।