তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৬৭
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সবচেয়ে ভাল শাসক এবং মন্দ শাসক সম্পর্কে তোমাদের অবহিত করব কি? সবচেয়ে ভাল আমীর হলেন তারা যাদের তোমরা ভালবাস এবং যারা তোমাদেরকেও ভালবাসে, যাদের জন্য তোমরা দুআ কর এবং যারা তোমাদের জন্য দুআ করে। আর সবচেয়ে নিকৃষ্ট আমীর হল তারা যাদের তোমরা ঘৃণা কর এবং যারা তোমাদের ঘৃণা করে। যাদের তোমরা লা’নত কর এবং যারা তোমাদের লা’নত করে।