তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৬৮
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অচিরেই তোমাদের এমন কিছু শাসক হবে যাদের কাছে কিছু আমল তো হবে ভাল এবং তাদের কিছু আমল হবে মন্দ। যে ব্যক্তি মন্দ কাজের প্রতিবাদ করবে সে মুক্তি পেয়ে যাবে, যে ব্যক্তি তাদের ঘৃণা করবে সেও বেঁচে যাবে কিন্তু যে ব্যক্তি তার উপর সন্তুষ্ট হবে এবং তার অনুসরণ করবে (তারা মুক্তি পাবে না)। বলা হল, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি তাদের বিরুদ্ধে লড়াই করব না তিনি বললেনঃ না, যতদিন তারা সালাত (নামায) আদায় করবে।