তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৭৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রিসালাত ও নবুওয়াতের যুগ শেষ হয়ে গিয়েছে। আমার পরে কোন রাসূলও নেই কোন নবীও নেই। আনাস রাদিয়াল্লাহু আনহ বলেনঃ লোকদের কাছে বিষয়টি খুব কঠিন মনে হল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে মুবাশশিরাত এখনও বাকী আছে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, মুবাশশিরাত কি? তিনি বললেন, মুসলিমের স্বপ্ন। আর তা হল নবুওয়াতের অংশগুলির মধ্যে অংশ বিশেষ।