তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৭৬
তিনি বলেনঃ আমি আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু-কে আল্লাহর বাণী (لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا) তাদের জন্য আছে সুসংবাদ পার্থিব জীবনে (সূরা ইউনুস ১০ঃ ৬৪) সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ বিষয়ে আমার প্রশ্নের পর আজ পর্যন্ত তুমি এবং আরেক জন ব্যক্তি ছাড়া আর কেউ আমাকে এ বিষয়ে প্রশ্ন করেনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেনঃ আয়াতটি নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত তুমি ছাড়া আর কেউ আমার কাছে এ বিষয়ে জানতে চায়নি। সুসংবাদ হল, সত্য স্বপ্ন যা কোন মুসলিম দেখে বা তার সম্পর্কে অন্য কাউকে দেখানো হয়।