তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৯২
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ...... আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে আবূ বকর রাদিয়াল্লাহু আনহ ও উমার রাদিয়াল্লাহু আনহ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি দেখলাম যে, মানুষ সব একত্রিত হয়েছে। আবূ বকর একটি কূপ থেকে এক বালতি বা দুই বালতি পানি টেনে তুললেন। তার মাঝে কিছু দৌর্বল্য ছিল। আল্লাহ তাঁর মাগফিরাত করুন। এরপর উমার দাঁড়ালেন, তিনি পানি টানা শুরু করলেন। বালতিটি একটি বিরাট আকার ধারণ করল। কোন শক্তিধর ব্যক্তিকে তাঁর মত কাজ করতে দেখি নি। এমনকি লোকেরা সেখানে উটশালা বানিয়ে ফেলে। সহীহ,