Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৯৩

প্রায় ১ মিনিট · ৫৭ শব্দ

মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ....... আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি স্বপ্ন সম্পর্কে বর্ণিত, তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উসকু-খুসকু চুল বিশিষ্টা এক কালো বর্ণের নারীকে মদীনা থেকে বের হয়ে মাহইয়াআ অর্থাৎ জুহফায় গিয়ে দাঁড়াতে দেখলাম। তখন আমি ব্যাখ্যা দিলাম যে মদীনার রোগ বালাই জুহফায় স্থানান্তরিত হয়ে গেল।

ছবি বানান