তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৯৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি স্বপ্নে দেখলাম, আমার দুই হাতে যেন দুইট স্বর্ণের কঙ্কন। বিষয়টি আমাকে চিন্তিত করে তোলে। তারপর আমার কাছে ওয়াহী হল আমি যেন দুটিতেই ফুঁক দেই। আমি উভয়টির উপর ফুঁক দিলাম। ফলে এগুলো উড়ে যায়। তখন এ দুটির তাবীর করলাম যে, আমার পর দু্ই মিথ্যাবাদীর আবির্ভাব হবে। একজন হল ইয়ামামার অধিবাসী মুসায়লামা আরেকজন হল সানআর অধিবাসী আনাসী।