তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৯৪
তিনি বলেন, শেষ যামানায় মু’মিনের স্বপ্ন খুব কমই মিথ্যা প্রতিপন্ন হবে। যে ব্যক্তি বেশী সত্যবাদী হবে তার স্বপ্নও বেশী সত্য হবে। স্বপ্ন তিন ধরণেরঃ ভাল স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ; আরেক স্বপ্ন হল একজন মনে মনে যা ভাবে; আরেক স্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে দুর্ভাবনায় ফেলার জন্য। তোমাদের কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে তবে সে যেন এর কথা কারো সাথে আলোচনা না করে। বরং তখন সে যেন উঠে কিছু সালাত (নামায) আদায় করে নেয়। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমার পছন্দ হল পায়ের বেড়ী দেখা। গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না পায়ের বেড়ী হল দীনের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের স্বপ্ন নবুওয়াতের চেচল্লিশ ভাগের এক ভাগ।