তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২৩৪
ইসহাক আল আনসারী (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা করেন যে, তাঁর মাতামহী মুলায়কা রাদিয়াল্লাহু আনহা একবার খানা তৈরি করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর ঘরে দাওয়াত করেছিলেন।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খানা খেয়ে বললেন, দাঁড়াও, তোমাদের নিয়ে সালতি আদায় করে নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উঠে আমদের একটা চাটাই নামিয়ে আনলাম। এটি বহু ব্যবহারে কালচে হয়ে পড়েছিল তাই তা সামান্য পানি ছিটেয়ে পরিস্কার করে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সালাত আদায় করতে দাঁড়ালেন। আমি ও আমার ভাই ইয়াতীমও পিছনে দাঁড়ালেন। আর বৃদ্ধা মাহিলা আমাদেরে পিছনে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে দু রাকআত সালাত আদায় করলেন পরে চলে গেলেন।