তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২৩৫
হান্নাদ ও মাহমূদ (রহঃ) ....... আবূ মাসঊদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কিতাব কুরআন অধ্যয়নে যে অধিক পারদর্শী সে ইমাম হবে। যদি অধ্যয়ন ক্ষেত্রে সকলেই এক বরাবর হয় তবে সুন্নাহ সম্পর্কে যে বেশি জ্ঞনী সে ইমামত করবে, সুন্নাহর ক্ষেত্রে সমান সমান হলে যে অগ্রে হিজরত করেছে সে; আর হিজরতরে ক্ষেত্রে সমান হরে যার বয়স বেশি সে ইমাম হবে। কারো কর্তৃত্বাধীন স্থানে তাঁর অনুমতি ভিন্ন অন্য ব্যক্তি ইমামত করবে না এবং কারো বাড়িতে তাঁর নিজস্ব বসার স্থানে অনুমতি ব্যতিরেকে অন্য কেউ বসবে না। বর্ণনাকারী মাহমূদ বলেন, ইবনু নুমায়র তাঁর রিওয়ায়তে اكثرهم سنا এর স্থলে اقدمهم سنا শব্দ ব্যবহার করেছেন।