Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৬৭

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

একবার তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো ময়দা খেয়েছেন? সাহল রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আল্লাহর সঙ্গে সাক্ষাত করা (মৃত্যু) পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ময়দা দেখেননি। বলা হলঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আপনাদের চালনি জাতীয় কিছু ছিল কি? তিনি বললেনঃ না, আমাদের কোন চালনি ছিল না। বলা হলঃ তাহলে যব নিয়ে কি করতেন? তিনি বললেনঃ আমরা তাতে ফুঁক দিতাম। এতে যা উড়ে যাওয়ার তা উড়ে যেত। এরপর পানি ঢেলে তা মন্ড করে নিতাম।

ছবি বানান