তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৬৮
তিনি বলেন, আমি সা’দ ইবন আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি আমিই প্রথম ব্যক্তি যে আল্লাহর পথে প্রথম রক্ত ঝরিয়েছে। আমিই প্রথম ব্যক্তি যে আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছে, আমি আমার এ অবস্থা দেখেছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের এক জামাআতে এক অভিযানে ছিলাম। আমরা গাছের পাতা ও বাবলার ফল ছাড়া কিছুই আহারের জন্য পাইনি। এমন কি আমাদের এক একজন উট-ছাগলের মলের মত মলত্যাগ করত। আর এখন বানূ আসাদের লোক এসে দীনের ব্যাপারে আমার ত্রুটি ধরছে। তা হলে তো আমি ব্যর্থ হলাম এবং আমার আমলও নিস্ফল হল।