Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪১৭

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একবার আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর নিকট এই মর্মে চিঠি লিখেছিলেন যে, লেখার মাধ্যমে আমার কিছু নসীহত করুন, তবে পরিমাণে তা যেন খুব বেশী না হয়। বর্ণনাকারী বলেনঃ অনন্তর আয়শা (রাঃ) মুআবিয়া (রাঃ) এর বরাবরে লিখলেনঃ সালাম আলায়কা, আম্মাবাদ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, মানুষের অসন্তুষ্টিতেও যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট থেকে তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি তালাশ করবে আল্লাহ তাআলা তাকে মানুষের হাতেই সোপর্দ করে দিবেন। ওয়াস সালামু আলায়কা।

ছবি বানান