তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৩০
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন আদম সন্তানকে ভেড়ার বাচ্চার মত অসহায় অবস্থায় আনা হবে। তাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেনঃ তোমাকে তো (জীবন স্বাস্থ্য ও সুখ) দিয়েছিলাম। তোমাকে চাকর-নফর, ধন-দৌলত দিয়েছিলাম। আরো বহু নিয়ামত দিয়েছিলাম কি আমল করে এসেছ তুমি? সে বলবেঃ তা সব সঞ্চয় করেছি, তা বৃদ্ধি করেছি এবং যা ছিল তার চেয়েও অনেক বেশী রেখে এসেছি। আমাকে (দুনিয়ায়) ফিরত যেতে দিন সেই সব কিছুই আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলবেনঃ আগে কি নিয়ে এসেছ তা আমাকে দেখাও, সে বলবেঃ হে রব, আমি তো সব সঞ্চয় করেছি, তা বাড়িয়েছি এবং যা ছিল তার চেয়েও অনেক বেশী রেখে এসেছি, আমাকে ফেরত যেতে দিন, সবকিছুই আপনার কাছে নিয়ে আসছি। অনন্তর বান্দার অবস্থা যখন এই হবে যে সে কোন নেক আমল আগে পাঠায়নি তখন জাহান্নামেই তাকে নিয়ে যাওয়া হবে।