তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৩১
তাঁরা বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন এক বান্দাকে আনা হবে। আল্লাহ তাআলা তাকে বলবেনঃ তোমাকে আমি কি চোখ-কান দেইনি, ধন-দৌলত, সন্তান-সন্তুতি দেইনি, পশু-সম্পদ ও শস্য-সামগ্রী তোমার করতলগত করিনি; তোমাকে তো সরদারী করতে লোকদের সম্পদের এক চতুর্থাংশ ভোগ করতে ছেড়ে রেখেছিলাম। তুমি কি ধারণা করতে যে, আজকের এই দিনে আমার সঙ্গে তোমার মূলাকাত করতে করতে হবে? সে বলবেঃ না। আল্লাহ তাআলা বলবেনঃ আজ তোমাকে আমি ভুলে গেলাম যেভাবে আমাকে তুমি ভুলে গিয়েছিলে।