তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৪৭
তিনি বলেন, আমার কাছে উমর ইবন আবদুল আযীয (রহঃ) (তার সঙ্গে সাক্ষাত করতে) সংবাদ পাঠালেন। আমাকে খচ্চরে আরোহন করতে হল। পরে তিনি যখন তার কাছে এলেন তখন বললেনঃ হে আমীরুল মু’মিনীন, খচ্চরে আরোহন করতে আমার বেশ কষ্ট হয়েছে। তিনি বললেনঃ হে আবু সাল্লাম, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু আমার কাছে খবর পৌছেছে যে হাওযে কাউছার সম্পর্কে একটি হাদীস ছাওবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি বর্ণনা করে থাকেন সেটি আপনি আমার কাছে জবানী শুনাবেন তাই আমি বহু পছন্দ করি। আবূ সাল্লাম (রহঃ) বলেন, ছাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার হাওয হল আদন থেকে আম্মান আল-বালকা পর্যন্ত বড়। এর পানি দুধের চেয়েও সাদা এবং মধু থেকেও মিঠা আকাশের তারার সংখ্যার ন্যায় এর পানপাত্র। যে ব্যক্তি তা থেকে এক ঢোক পানি পান করবে পরে সে আর কখনো পিপাসার্ত হবে না। এতে সর্বপ্রথম পানি পান করতে আসবে দরিদ্র মুহাজিরগণ-যাদের মাথার চুল উস্কু-খুস্কু, কাপড় চোপড় ধুলিমলিন, যারা ধনবতী মহিলাদের পানি গ্রহণ করেনি, যাদের জন্য দরজা খোলা হয় না। উমারইবন আবদুল আযীয (রহঃ) বললেনঃ কিন্তু আমি তো ধনবতী মহিলা বিয়ে করেছি, আমার জন্য তো দ্বার খোলে দেওয়া হয়। (উমায়্যা খলীফা) আবদুল মালিকের কন্যা ফাতিমাকে আমি বিয়ে করেছি (যা হোক) উস্কু খুস্কু না হওয়া পর্যন্ত আমি আমার মাথা ধৌত করব না এবং আমার শরীরের কাপড়ও ময়লা না হওয়া পর্যন্ত ধৌত করব না।