তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৪৮
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলেছিলামঃ ইয়া রাসূলাল্লাহ, হাওযের পাত্রের পরিমাণ কি? তিনি বললেনঃ যার হাতে আমার প্রাণ তাঁর কসম, হাওযের পাত্র হবে জান্নাতের পাত্র এবং তার সংখ্যা হবে মেঘমুক্ত আধাঁর রাতের তারার চেয়েও বেশী। এ থেকে যে ব্যক্তি পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। এর দৈর্ঘ্য-প্রস্ত সমান। তা হল আম্মান থেকে আয়লা পর্যন্ত বড়। এর পানি দুধ থেকেও সাদা এবং মধু থেকেও মিঠা।