তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৫১
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কত মন্দ সেই বান্দা যে নিজেকে বড় মনে করে আর গর্ব করে অথচ মহান সমুচ্চ আল্লাহ তা’আলাকে ভুলে যায়। কতই না নিকৃষ্ট সেই বান্দা যে সত্যবিমুখ হয় এবং অনর্থক কাজে লিপ্ত অথচ কবর ও হাড় মাটিতে মিশে যাওয়াকে ভুলে যায়। কতই না মন্দ সেই বান্দা যে অবাধ্য হয় এবং নাফরমানী করে অথচ শুরু ও শেষ পরিণতিকে ভুলে যায়। কত মন্দ সেই বান্দা যে দীনের বিনিময়ে দুনিয়া অর্জন কৌশল অবরম্বন করে। কত মন্দ সেই বান্দা যে সন্দেহজনক বিষয়ের উপর আমল করে দীনের বিষয়ে ত্রুটি সৃষ্টি করে। কত নিকৃষ্ট সেই বান্দা যাকে লালসা পরিচালনা করে। কত মন্দ সেই বান্দা যাকে প্রবৃত্তি পথভ্রষ্ট করে। কত খারাপ সেই বান্দা যাকে বস্তর আকর্ষণ লাঞ্চিত করে।