তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৫২
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মু’মিন যদি আরেক মু’মিনের ক্ষুধায় অন্ন যোগায় তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল আহার করাবেন। কোন মুমিন যদি অন্য কোন মুমিনের পিপাসায় পানি পান করায় তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ’’রাহীক মাখতুম’’ সীল করা জান্নাতী পানীয় পান করাবেন। কোন মুমিন যদি অন্য কোন বস্ত্রহীন মুমিনকে পরিধান করায় তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ বস্ত্র পরিধান করাবেন।