তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৬১
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহকে যাথাযথভাবে লজ্জা কর, আমরা বললামঃ হে আল্লাহ্র নবী, আলহামদুলিল্লাহ, আমরা তাঁকে অবশ্যই লজ্জা করি। তিনি বললেনঃ তা নয়, আল্লাহকে যথাযথ ভাবে লজ্জা করার অর্থ হল, তুমি মাথা এবং তাতে যা সংরক্ষিত তা রক্ষা করবে; পেট এবং তাতে যা জমা আছে তা হিফাযত করবে; মৃত্যু ও হাড্ডি চুর্ণ-বিচুর্ণ হওয়ার কথা স্মরণ রাখবে; যে ব্যক্তি আখিরাতে অভীস্পা রাখে সে দুনিয়ার আড়ম্বর পরিত্যাগ করে। যে ব্যক্তি এই কাজগুলি করল সেই আল্লাহকে যথাযথ ভাবে লজ্জা করল।