Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৬৬

প্রায় ২ মিনিট · ২১৯ শব্দ

তিনি বলেন, আমি রালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে (কিছু মাল) চাইলাম। তিনি আমাকে তা দিলেন। পরে আবার চাইলাম। তখনও তিনি তা আমাকে দিলেন। তারপর অবার চাইলাম। এবারও তিনি আমাকে তা দিলেন। এরপর বললেনঃ হে হাকিম, এ সম্পদ তো সবুজ-শ্যামল ও লোভনীয়। কেউ যদি তা হৃদয়ের বদান্যতার সাথে গ্রহণ করে তার জন্য তা বরকতময় করে দেওয়া হয়। আর কেউ যদি তা মনের লোভে গ্রহণ করে তবে এতে তার জন্য কোন বরকত হয় না। ঐ ব্যক্তির মত অবস্থা হয় যে ব্যক্তি খায় কিন্তু পেট ভরে না। আর উপরের হাত (দানের হাত) নীচের হাত (গ্রহীতার হাত) থেকে উত্তম। হাকীম রাদিয়াল্লাহু আনহ বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ, এ দুনিয়া যতদিন ত্যাগ করে না গেছি ততদিন আপনার আর কাউকে কিছু চেয়ে তার সম্পদ হ্রস ঘটাব না। পরে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু হাকীম রাদিয়াল্লাহু আনহু-কে কিছু দিতে ডেকেছিলেন কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। এরপর উমার রাদিয়াল্লাহু আনহুও তাকে কিছু দিতে ডেকেছিলেন। কিন্তু তিনি কিছু নিতে অস্বীকার করেন। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বললেনঃ হে মুসলিম সম্প্রদায়, হাকীমরে বিষয়ে আমি তোমাদিগকে সাক্ষী রাখছি যে, ফাঈ সম্পদ থেকে তার প্রাপ্য হক আমি তার কাছে পেশ করেছিলাম কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। যা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর মৃত্যু পর্যন্তও হাকীম রাদিয়াল্লাহু আনহু আর কারো কাছে কিছু গ্রহণ করেন নি।

ছবি বানান