তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৭০
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন তখন আমাদের ঘরে সামান্য মাত্র যব ছিল। তা থেকে আল্লাহ যতদিন চাইলেন আমরা আহার করতে থাকলাম। পরে একদিন পরিচারিকা (দাসী) মেয়েটিকে বললামঃ মেপে দেখ তো? সে তা মাপল। এরপর আর বেশী দিন তা রইল না বরং তা শেষ হয়ে গেল। তিনি (আয়িশা রাদিয়াল্লাহু আনহা) বললেনঃ আমরা যদি না মেপে এমনিই ছেড়ে রাখতাম তবে আরো বহুদিন তা খেতে পারতাম।