তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৭১
তিনি বলেন, আমার দরজায় একটি রঙ্গীন পাতলা পর্দা ছিল। এতে কিছু চিত্র আঁকা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটি খুলে ফেল, কারণ এটি আমাকে দুনিয়া স্মরণ করিয়ে দেয়। আয়িশা রাদিয়াল্লাহু আনহা আরো বললেনঃ আমাদের একটি পুরানো চাঁদর ছিল। এতে আলামত হিসাবে সামান্য রেশম ছিল। আমরা তা পরিধান করতাম।