তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৭৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক অভিযানে প্রেরণ করেন। আমরা ছিলাম তিনশত জন। আমাদের পাথেয় আমাদের কাঁধেই ছিল। এক পর্যায়ে আমাদের পাথেয় শেষ হয়ে যায়। এমনকি সারাদিনে আমাদের এক এক জনের জন্য এক একটা করে খেজুর বরাদ্দ হয়। তাঁকে তখন জিজ্ঞাসা করা হল, হে আবূ আবদুল্লাহ! একজনের জন্য একটি করে খেজুর কেমন করে যথেষ্ট হত? তিনি বললেনঃ এ-ও যখন শেষ হয়ে যায় তখন একটি খেজুর না পাওয়ার কি ক্ষতি তা আমরা টের পেয়েছিলাম। সেখানে আমরা হঠাৎ একটা মাছ পেলাম। সাগর তা নিক্ষেপ করছিল। আমরা ইচ্ছা মতো আঠারো দিন পর্যন্ত তা আহার করলাম।