তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৮৫
তিনি বলেন, একবার আমরা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু-এর অসুস্থতার সময় তাঁর সঙ্গে সাক্ষাত করতে আসলাম। তখন তিনি তাঁর শরীরে লোহার সাতটি দাগ লাগিয়ে রেখেছিলেন। তিনি বললেন অনেকদিন থেকে আমি পীড়িত। ’’তোমরা মৃত্যু কামনা করবে না’’ - নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত বাণীটি যদি আমি না শুনতাম তবে আজ অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম। রাসূলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ নির্মাণ কাজ ব্যতীত অন্যান্য ব্যয়ে ব্যক্তিকে ছওয়াব দেওয়া হয়।