তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৮৬
তিনি বলেনঃ কোন এক ভিক্ষুক ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে কিছু ছওয়াল করর। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেনঃ তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া কোন মা’বুদ নাই? সে বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ মুহাম্মদ আল্লাহর রাসূল, তুমি কি এরও সাক্ষ্য দাও? সে বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ রমাযানের সিয়াম পালন কর? সে বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ তুমি আমার কাছে কিছু চেয়েছ। সওয়ালকারীর অবশ্যই হক রয়েছে। তোমাকে কিছু দান করা অবশ্যই আমাদের উপর কর্তব্য। এরপর তিনি তাকে একটি কাপড় দিলেন। পরে বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, কোন মুসলিম যদি অপর কোন মুসলিমকে বস্ত্র পরিধান করায় তবে যতদিন পর্যন্ত এর একটি টুকরাও বাকী থাকবে সেই (দাতা) ব্যক্তি আল্লাহর হিফাযতে থাকবে।