Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৯৭

প্রায় ২ মিনিট · ২৭৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ হে আমার বান্দাগণ, তোমরা তো সবাই পথ হারা যাকে আমি হেদায়েত করি সে ব্যতীত। তোমরা আমার কাছে হেদায়েত চাও তোমাদের আমি হেদায়েত করব। তোমরা তো সবাই অভাবী আমি যাকে ধনবান করেছি সে ছাড়া। তোমরা আমার কাছেই প্রার্থনা কর আমি তোমাদের রিযক দান করব। তোমরা তো সবাই গুনাহগার যাকে আমি রক্ষা করি, সে ছাড়া। সুতরাং তোমাদের মাঝে যে ব্যক্তি এই কথা জানে আমি ক্ষমার শক্তি রাখি এবং যে আমার কাছেই ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিব। আর আমি পরওয়া করি না। যদি তোমাদের প্রথম এবং শেষ জন, জীবীত ও মৃত, স্বচ্ছল ও অস্বচ্ছল সকলেই মিলে আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশী তাকওয়ার অধিকারী ব্যক্তির হৃদয়ের মত হয় যায় তা একটি মশার পাখনা পরিমাণও আমার রাজ্যে বৃদ্ধি ঘটাবে না। আর তোমাদের প্রথম ও শেষ ব্যক্তি, স্বচ্ছল ও অস্বচ্ছল, জীবীত ও মৃত সকলেই মিলে যদি আমার বান্দাদের সবচেয়ে নিকৃষ্ট হৃদয়াধিকারী ব্যক্তির মত হয়ে যায় তবে তা একটি মশার পাখনা পরিমাণও আমার রাজ্যে হ্রাস ঘটাবে না। তোমাদের প্রথম ও শেষ ব্যক্তি, স্বচ্ছল ও অস্বচ্ছল, জীবীত ও মৃত সকলেই মিলে যদি একই ময়দানে একত্রিত হয় আর প্রত্যেকেই যদি তার কামনা-বাসনার চুড়ান্ত মত আমার কাছে প্রার্থনা করে আর আমি প্রত্যেককেই তার প্রার্থনানুসারে দেই তবে তা আমার রাজ্যের কিছুই কমাতে পারবে না। কেবল ততটুকুই পারবে তোমাদের কেউ যদি সমুদ্র অতিক্রম করে আর তাতে একটি সুচ ঢুকায় এরপর তা উঠিয়ে নেয় তবে যতটুকু সমুদ্রের পানিতে হ্রাস ঘটবে। কারণ আমি তো দানশীল, অভাবমুক্ত ও মহান। যা ইচ্ছা তা করি। আমার দান হল আমার কথা, আমার আযাব হল নির্দেশ। আমার ব্যাপার তো হল যখন কিছুর ইরাদা করি তখন বলি ’’হও’’ আর তা হয়ে যায়।

ছবি বানান