Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫০০

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বান্দার তাওবায় আল্লাহ তা’আলা এমন এক ব্যক্তির চেয়েও বেশী আনন্দিত হন যে ব্যক্তি গাছ-পালা ও পানি বিহীন বিজন ভয়াবহ এক মরুভূমিতে যাত্রা করছে। তার সাথের বাহনটিতে সে তার পাথেয় খাদ্য, পানীয় এবং আরো যা যা তার দরকারী জিনিসপত্র রেখেছে। কিন্তু হঠাৎ সে তার বাহনটি হারিয়ে ফেলল। সে তার তালাশ করতে লাগল কিন্তু সে (তা না পেয়ে) যখন মৃত্যুর সম্মুখীন হয়ে পড়ল ভাবল যেখান থেকে সেটিকে হারিয়ে ছিলাম ঐখানেই ফিরে যাই এবং সেই স্থানে গিয়েই মরি। অনন্তর সে ঐ স্থানে ফিরে এল। একসময় (ক্লান্তিতে) তার বুজে আসল। হঠাৎ জেগে দেখে তার বাহনটি মাথার কাছে দাঁড়ান। তার খাদ্য, পানীয়, দরকারী জিনিসপত্র সবই তাতে রয়েছে। (এমতাবস্থায় এই ব্যক্তি যতটুকু আনন্দিত হবে আল্লাহ তাআলা কোন বান্দার তাওবায় এতদপেক্ষা অরেক বেশী আনন্দিত হয়ে থাকেন।

ছবি বানান