তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৯৯
তিনি বলেন, আমাদেরকে আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দু’টো বিষয় রিওয়ায়াত করেছেন। একটি তাঁর পক্ষ থেকে আরেকটি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ মু’মিন তো তার গুনাহকে এমন ভয়াবহ মনে করে যে, সে যেন একটি পাহাড়ের গোড়ায় বসে আছে আর সেটি তার উপর নিপতিত হচ্ছে বলে সে আশংকা করছে। আর ফাসিক-ফাজির ব্যক্তি তার গুনাহকে মনে করে যে, একটি মাছি যেন তার নাকে বসেছে আর সেটিকে সে হাতেই ইশারা করল আর উড়ে গেল।