Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৪৬

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেনঃ একবার জনৈক মরুবারী আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি ঘোড়া ভালবাসি। জান্নাতে ঘোড়া থাকবে কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাকে যদি জান্নাতে দাখিল করা হয় তবে ইয়াকূতের একটি ঘোড়া তোমার কাছে আনা হবে। এর দুটো পাখা হবে। এতে তোমাকে সওয়ার করানো হবে। এরপর তুমি যেখানে চাইবে সেখানেই তোমাকে নিয়ে সেটি উড়ে বেড়াবে।

ছবি বানান