Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৬৮

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

আবূ কুরায়ব (রহঃ) ...... আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) থেকে মারফু’রূপে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি এমন যাদেরকে মহাপরাক্রমশালী আল্লাহ্ তা’আলা ভালবাসেনঃ যে ব্যক্তি রাতে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে, যে ব্যক্তি (এমন) গোপনে আল্লাহর পথে ডান হাতে দান-খয়রাত করে যে, বাম হাতও তা টের পায় না এবং যে ব্যক্তি কোন যুদ্ধভিযান দলে শরীক হয় আর তার সঙ্গী-সাথীরা হেরে যাওয়ার পরও সে শুক্র সম্মুখে অগ্রসর হয়।

ছবি বানান